ভাদোদরায় ব্রিজ ভেঙে নদীতে পড়লো চারটি গাড়ী
ভাদোদরায় ব্রিজ ভেঙে নদীতে
পড়লো চারটি গাড়ী মৃতের
সংখ্যা বাড়তে পারে
বলে অনুমান
ভারতের কণ্ঠ ব্যুরো: গুজরাটের আনন্দ ও ভাদোদরার সংযোগকারী মহিষনগর নদীর ওপর অবস্থিত গম্ভীরা ব্রিজ ভেঙে পড়েছে বুধবার। ব্রিজ ভেঙে যাওয়ায় একাধিক গাড়ী বাস পড়ে গেছে নদীতে। মৃত্যুর সংখ্যা ক্রমে ক্রমে বাড়ছে বলে জানা গিয়েছে। ১৯৮৫ সালে ব্রিজ টি চালু হয়েছিলো বলে খবর। স্থানীয় রা ব্রিজের রক্ষনাবেক্ষনে চরম গাফিলতি টিকে চিহ্নিত করেছেন। ভাদোদরার কালেক্টর অনিল ধামেলিয়া পিটিআই কে জানিয়েছেন উদ্ধারকার্য যথাযত ভাবে চলছে। ভাদোদরা মিউনিসিপ্যাল কর্পোরেশন ও এমার্জেন্সি কর্মী ও এন ডি আর এফ কর্মীরা উদ্ধারকার্য চালাচ্ছেন।
style="text-align: justify;">


মন্তব্যসমূহ