১০ সংগঠনের ধর্মঘটে ভালো সাড়া দেশজুড়ে
১০ সংগঠনের ধর্মঘটে
ভালো সাড়া দেশজুড়ে
ভারতের কণ্ঠ ব্যুরো: দশ ট্রেড ইউনিয়নের ডাকা ধর্মঘটের ভালো সাড়া পড়লো দেশজুড়ে। পি টি আই সূত্রে খবর বুধবার এই বনধে সারা ভারত জুড়ে পোস্টাল সার্ভিস, ব্যাঙ্ক, বীমা, বিদ্যুৎ, পরিবহন শিল্পের ক্ষেত্রে ভালো প্রভাব লক্ষ্য করা গেছে। অল ইন্ডিয়া সি ফেয়ারার্স এসোসিয়েশন ধর্মঘট কে সংহতি জানিয়েছেন জামনগরে জাহাজে নাবিকরা সংহতি জানিয়েছেন বলে খবর।
সারা দেশ জুড়ে ২৫ কোটির বেশি শ্রমিক কর্মচারী আজকের ধর্মঘটে অংশগ্রহণ করেছেন। ২০১৯ সালে পার্লামেন্টে গৃহীত লেবার কোড, শ্রমিক দের সামাজিক সুরক্ষা ও মজুরীর দাবীতে এই ধর্মঘট বলে জানিয়েছেন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গুলির নেতৃবৃন্দ। এদিন রাজ্য জুড়ে কোর্টে ধর্মঘটের সাড়া ছিলো ব্যাপক। পেন ডাউন করেছিলেন ল ক্লার্কেরা। এজলাসে মামলার শুনানী হয়নি বলে খবর। সরকারী নির্দেশিকার জন্য সরকারী কর্মচারীরা আজ কাজে জয়েন করলেও অন্যদিনের তুলনায় কর্মচারী দের সংখ্যা কম ছিলো। রাজ্যের পাট শিল্পাঞ্চল ভারী শিল্পে ধর্মঘটের প্রভাব ছিলো অত্যন্ত ভালো। সবচেয়ে ভালো প্রভাব লক্ষ্য করা গেছে হুগলী জেলার পাট শিল্পাঞ্চলে। শ্রীরামপুর স্টেশন সংলগ্ন হকার্স কর্নার স্তব্ধ হয়ে গিয়েছে যা কার্যত নজিরবিহীন।
style="text-align: justify;">



মন্তব্যসমূহ