অমৃতলোকের পথে আজকালের বিশিষ্ট সাংবাদিক নীলরতন কুন্ডু

 অমৃতলোকের পথে

 আজকালের বিশিষ্ট

 সাংবাদিক নীলরতন কুন্ডু


ভারতের কণ্ঠ ব্যুরো: কলমচির জীবন ছেড়ে অমৃতলোকে চলে গেলেন আজকাল পত্রিকার হুগলী জেলার বিশিষ্ট সাংবাদিক নীলরতন কুন্ডু। মঙ্গলবার ভোরে তার জীবনবসান হয়েছে বলে জানা গিয়েছে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। এই শারীরিক সমস্যার কারণে কলকাতায় পি জি হাসপাতালে দীর্ঘদিন ভর্তি ছিলেন। পরে বাড়িতেই ছিলেন। চন্দননগরে শ্রী নীলরতন কুন্ডুর পৈতৃক নিবাস এদিন সেখানেই তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন।

 সাংবাদিক নীলরতন কুন্ডুর স্মৃতিচারণ করে হিন্দি ভারত পত্রিকার বিশিষ্ট সাংবাদিক পুলক চক্রবর্তী বলেন আমার সঙ্গে নীলু দার পরিবারের পারিবারিক সম্পর্ক ছিলো। নীলু দার ওনার দাদা দুলাল কুন্ডু মহাডাঙ্গা কলোনির কাউন্সিলার। চার পাঁচ ভাইবোন ছিলো। নীলু দা খুব ভালো মানুষ ছিলেন লোকের উপকার করতেন। আমার বাবা হিন্দমোটর ইউনিয়ন করতেন সেই সূত্রে নীলু দার সঙ্গে একটা পারিবারিক যোগাযোগ তৈরী হয়েছিলো। হিন্দমোটর নিয়ে নীলু দা আজকাল পত্রিকায় লাগাতার খবর করেছিলেন। তার যখন কিডনিতে ক্যান্সার ধরা পড়ে আমি তাকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করতে নিয়ে গেছি। কিডনি বাদ গেলেও ক্যান্সার দেহে ছড়িয়ে গিয়েছিলো। যার ধকল বোধহয় মানুষটা নিতে পারলো না। বড্ড খারাপ লাগছে আর ফোন করে কেউ বলবে না পুলক দা রেডি থাকবেন অমুক জায়গায় প্রোগ্রাম আছে দুজনে মিলে যাবো।

https://bulletinsituatedelectronics.com/kdkucushk?key=809494c14ce58865099940d497ceb56b

style="text-align: justify;">
bannerbanner

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জালিয়াতি করে চলছে রেস্টুরেন্ট দোকানের মালিকের অভিযোগে বাতিল জাল ট্রেড লাইসেন্স

চন্দননগর ইস্পাত সংঘে চলছে টি সি এস এ চাকরির ট্রেনিং

বৈদ্যবাটী সীতারাম বাগানে দম্পতির রক্তাক্ত দে উদ্ধার