খানাকুলের বালিপুরের বেহাল রাস্তা
খানাকুলের বালিপুরের
বেহাল রাস্তা
ছবি - পল্লব মৈত্রভারতের কণ্ঠ ব্যুরো: পুড়শুড়ার সামন্ত রোড যেটা চিলাডিঙ্গী থেকে ছত্রশাল যাচ্ছে সেই রাস্তার অবস্থা বেহাল। স্থানে স্থানে বড় বড় গর্ত। কোথাও রাস্তার গর্ত জল জমে ডোবার আকার নিয়েছে। রাস্তা খারাপ হলে মোরাম বিছিয়ে ইঁট ফেলে রাস্তা মেরামতের চেষ্টা হয় কিন্তু সামগ্রিক উন্নয়ন কিছু হয়না। স্থানীয় বাসিন্দা পল্লব মৈত্র জানিয়েছেন আজ শুক্রবার বালিপুরে একটি টোটো উল্টে গেছে। রাস্তার বেহাল দশার জন্য দুর্ঘটনা লেগেই আছে। টোটো উল্টে যাওয়া বাইক উল্টে যাওয়া লেগেই আছে। বাস ও যেগুলো তারকেশ্বর থেকে আসে সেগুলো গর্তে হেলে যায়। হুগলী জেলার খানাকুল একটি বিচ্ছিন্ন দ্বীপের মতো। যাতায়াতের রাস্তা বলতে সড়ক পথ। একটি আরামবাগ হয়ে মায়াপুর হয়ে সড়ক পথ ঢোকে। আরেকটি হাওড়া জেলার ঝিকিরা হয়ে ঢুকতে হয়। পার্বত্য খাতের মতো এলাকাটি নিচু। ফলে অতিবৃষ্টি তে জল জমে। বন্যা হয় খানাকুলে। এই সমস্যার সাথে বেহাল হয়ে উঠেছে রাস্তার সমস্যা। যদি বাস রাস্তা বন্ধ হয়ে যায় সমস্যায় পড়বেন হগলি জেলার খানাকুল ও আরামবাগের মানুষ। সাথে সাথে খানাকুল সংলগ্ন জেলা ও গ্রাম গুলির মানুষ।
style="text-align: justify;">


মন্তব্যসমূহ