সুন্দরবনে পুকুরে ডুবে মৃত শাশুড়ি বৌমা
সুন্দরবনে পুকুরে ডুবে মৃত
শাশুড়ি বৌমা
ভারতের কণ্ঠ ব্যুরো: পুকুরে ডুবে প্রাণ গেলো শাশুড়ি বৌমার। শনিবার উত্তর ২৪ পরগনা সংলগ্ন সুন্দরবনের দেউলী গ্রামে এই ঘটনাটি ঘটেছে। মৃতদের নাম যথাক্রমে রাখি মন্ডল (২৭ বছর ) ষষ্ঠী মন্ডল (৬০ বছর )। পাশের ক্ষেত থেকে ভেন্ডি তুলে পুকুরে হাত পা ধুতে গিয়েছিলো বৌমা রাখি মন্ডল। পা পিছলে পুকুরে পড়ে যায় বৌমা। তাকে প্রানপনে বাঁচার চেষ্টা করতে দেখে পুকুরে ঝাঁপ মারেন শাশুড়ি ষষ্ঠী মন্ডল। সাঁতার না জানায় দুজনেই তলিয়ে যান জলে। পরে স্থানীয় গ্রাম বাসীদের চেষ্টায় পুকুর থেকে শাশুড়ি বৌমার মৃতদেহ উদ্ধার হয়।
style="text-align: justify;">


মন্তব্যসমূহ