থাইল্যান্ড-কম্বোডিয়া যুদ্ধের জন্য পর্যটন ব্যবসা ধ্বংসের মুখে
থাইল্যান্ড-কম্বোডিয়া
যুদ্ধের জন্য
পর্যটন ব্যবসা ধ্বংসের মুখে
ভারতের কণ্ঠ ব্যুরো: কি হনিমুনে থাইল্যান্ড যাবেন ভাবছেন? সেগুড়ে জল ঢেলে দিয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ। এ এন আই সূত্রে খবর কম্বোডিয়া ও থাইল্যান্ডের ভারতীয় দুতাবাস দুই দেশের সীমান্তে অশান্তি ও বিমান হানার জন্য ভারতীয় পর্যটক দের ঐ দুই দেশে যেতে নিষেধ করেছেন বলে খবর। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য্যর জন্য প্রতি বছর গোটা ভারত থেকে লক্ষাধিক পর্যটক থাইল্যান্ড ও কম্বোডিয়া যান। বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে থাইল্যান্ড যাত্রার পরিমান বেশি। ২৫ তারিখ থাইল্যান্ডে বিমানহানা করে কম্বোডিয়া। এখনো পর্যন্ত ৩২ জন মানুষ দু দেশের সংঘাতে নিহত হয়েছেন। এখনো পযন্ত জানা গিয়েছে ১০ হাজারের ওপর লোক শরণার্থী হিসেবে থাইল্যান্ড ছেড়ে পালিয়েছেন। থাইল্যান্ডের সুরিন এলাকার একটি হাসপাতালে হামলা হয়েছে বলে খবর। জাতিপুঞ্জ দুই দেশকে সংঘর্ষ বিরতি ও আপোষ মীমাংসার সুপারিশ করেছে। রোজ পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে বলে খবর।
style="text-align: justify;">


মন্তব্যসমূহ