যৌথ মঞ্চের নবান্ন চলো অভিযান আটকালো পুলিশ
যৌথ মঞ্চের নবান্ন চলো
অভিযান আটকালো পুলিশ
ভারতের কন্ঠ ব্যুরো: এসএসসি চাকরিহারা দের চাকরি সুনিশ্চিত করা। শূন্যপদে নিয়োগের দাবীতে সংগ্রামী যৌথ মঞ্চের নবান্ন অভিযান হল সোমবার। রামকৃষ্ণপুর ঘাটের কাছে অতসক্রিয় পুলিশ মিছিল আটকালে কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করে। যদিও অনড় অবস্থান বজায় রেখেছিলেন প্রতিবাদীরা। প্রসঙ্গত মঙ্গলা হাট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে হাট চলাকালীন এহেন কর্মসূচির জন্য পুলিশ হাট বন্ধ করে দেয়। যার ফলে ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি হয়ে থাকে। এবং মহামান্য কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চায়। মহামান্য বিচারক এই প্রসঙ্গে নির্দেশ দেন যাতে মঙ্গলা হাট র ব্যাঘাত ঘটিয়ে কোন কর্মসূচী যেন না হয়। আন্দোলন কারীরা জানান নবান্ন অভিযান বে আইনি কোর্ট তো বলেনি। পুলিশ কর্মসূচি আটকাতে ২৫ জুলাই সন্ধ্যা থেকে অতিসক্রিয় হয়। পরবর্তী সময়ে আইনি নোটিশ দিয়ে কর্মচারীদের বিপুল জমায়েত হয়। এস এস সি র চাকরিহারারা ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট আইনে নিযুক্ত সহায়ক রাও নিয়মিত কাজের দাবীতে মিছিলে সামিল হন।
style="text-align: justify;">


মন্তব্যসমূহ