ভয়াবহ দুর্ঘটনা আরামবাগের মায়াপুরের কাছে
ভয়াবহ দুর্ঘটনা আরামবাগের
মায়াপুরের কাছে
ছবি সৌজন্যে সিদ্ধার্থ বাবান গুহ
ভারতের কণ্ঠ ব্যুরো: একটা লরি একটা বাসকে ওভারটেক (আরামবাগ মুখী) করতে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হল এক পরিবার। স্কুটিতে তিনজন যাচ্ছিলো বলে খবর। বিষ্ণুপুর থেকে হুগলী ঢোকার মুখে মায়াপুরে এই অ্যাক্সিডেন্ট হয় বলে খবর। তিন বছরের বাচ্চাটি ঘটনাস্থলেই মারা যায় সাথে থাকা মহিলা গুরুতর ভাবে আহত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। চালক পুরুষ আহত। যদিও পরিবারের নাম বা পরিচয় জানা যায়নি। স্থানীয় এক বাসিন্দা জানান মায়াপুর (হুগলি) থেকে বলরামপুর ওই ৭কিমি রাস্তা যেন সাধারণ মানুষের কাছে ভীবিষিকায় পরিনত হয়েছে,জীবন হাতে নিয়ে মানুষজনকে চলাচল করতে হয়ে এই রাস্তায়।
style="text-align: justify;">

মন্তব্যসমূহ