পোস্টগুলি

যথাযোগ্য মর্য্যাদার সঙ্গে মাতৃভাষা দিবস পালন হুগলী জেলার বৈদ্যবাটীতে

ছবি
 যথাযোগ্য মর্য্যাদার সঙ্গে  মাতৃভাষা দিবস পালন  হুগলী জেলার বৈদ্যবাটীতে ভারতের কণ্ঠ ব্যুরো : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করল রজত জয়ন্তী বর্ষ অতিক্রান্ত সংগঠন "বঙ্গভাষা ও সংস্কৃতি চেতনা মঞ্চ"। অন্যান্য বৎসরের মতোই এবৎসরও ২১শে ফেব্রুয়ারীর সকালে বৈদ্যবাটী ক্লাব-এর বিপরীতে জি.টি.রোডের পার্শ্বে অনুষ্ঠান আয়োজিত হয়। মঞ্চে'র বর্ত্তমান সভাপতি বর্ষীয়ান ছড়াকার শান্তিপ্রিয় চট্টোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠানের সূচনায় বাংলা ভাষার জন্য হওয়া শহীদদের স্মারক স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ ও নিরবতা পালন করা হয়। এরপর পরিবেশিত হয় "মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা" সঙ্গীত। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মঞ্চে'র বর্ত্তমান কার্য্যকরী সমিতি'র সদস্য অনুপম রায়-অন্যরকম সাহিত্য পত্রিকার সম্পাদক প্রবীর দাস-বৈদ্যবাটী-শেওড়াফুলি কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড-এর পরিচালক মণ্ডলীর সদস্য দেবাশিস চক্রবর্তী,কবিতা পাঠ করেন কাজল গুপ্ত-লায়লি মুখোপাধ্যায়-নিরুত্র সোম-ধনঞ্জয় সিংহ। এই অনুষ্ঠানের শেষপর্বে মঞ্চে'র রজত জয়ন্তী বর্ষ অতিক্রমণ উপলক্ষ্যে সহযোগী ষোলটি সংগঠনের অধ্যক্ষ-অধ্যক্ষার হা...

ফের রেল দুর্ঘটনা বঙ্গে শালিমার স্টেশনের কাছে লাইনচ্যুত লোকাল ট্রেন

ছবি
 ফের রেল দুর্ঘটনা বঙ্গে  শালিমার স্টেশনের কাছে  লাইনচ্যুত লোকাল ট্রেন  ভারতের কণ্ঠ ব্যুরো - ফের ট্রেন দুর্ঘটনা বঙ্গে। সাঁতরাগাছি থেকে শালিমার যাওয়ার পথে লাইনচ্যুত হল একটি লোকাল ট্রেন। সূত্র মারফত খবর শালিমার স্টেশনের ৩ নং প্লাটফর্মের কাছে এই দুর্ঘটনা ঘটেছে বলে খবর। যদিও হতাহতের খবর নেই। দুর্ঘটনার পরে সাঁতরাগাছি থেকে শালিমারের মধ্যে ট্রেন চলাচল ব্যাহত হয়। জানা গিয়েছে ট্রেনটিতে যাত্রী ছিলনা নাহলে আহত হতেন অনেকে। এই দুর্ঘটনা আবারো প্রশ্নের মুখে তুলে দিলো রেলের যাত্রী পরিষেবার বেহাল দশাকে। 

গণতন্ত্রের পথে বাংলাদেশ?

ছবি
গণতন্ত্রের পথে বাংলাদেশ? ভারতের কণ্ঠ ব্যুরো : জুলাই বিপ্লব ও দেশজোড়া অশান্তির পর গণতান্ত্রিক পরিবেশ ফেরার পথে বাংলাদেশ। মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন প্রাক্তন রাষ্ট্রপতি ও সেনাপ্রধান জিয়াউর রহমান ও প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান।  আজ সকালে বাংলাদেশের জাতীয় সংসদের সাউথ প্লাজায় বাংলাদেশের রাষ্ট্রপতি মহাম্মদ সাহাবুদ্দিন শপথ বাক্য পাঠ করান। দীর্ঘ ১৭ বছরের প্রবাসে নির্বাসন শেষে ৩০০ সিটের বাংলাদেশী সংসদে ১৫১ সিটে জয়ী হয়েছে বি এন পি। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে ছিলেন ভারতীয় লোকসভার স্পিকার ওম বিড়লা। বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান কে জয়ের পর শুভেচ্ছা জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে। এমনটাই জানা গিয়েছে।

উড়িষ্যায় ছাদে ভয়াবহ বিস্ফোরণ

ছবি
 উড়িষ্যায় ছাদে  ভয়াবহ বিস্ফোরণ ভারতের কণ্ঠ ব্যুরো : ছাদে ভয়াবহ বিস্ফোরণ ওড়িষ্যায়। রাজধানী ভুবনেশ্বরের সুন্দরপদ এলাকায় একজন অপরাধী শেহনাওয়াজ মালিক ছাদে বসে বোমা বাঁধছিলো বলে খবর। যেকোনো ভাবেই হোক বোমা বাঁধার সময় আচমকা সেটা ফেটে যায় ধোঁয়ায় ঢেকে যায় ফ্ল্যাটের ছাদ। চারজন আহত এমনটাই জানা গিয়েছে। কাউকে মারার পরিকল্পনা হোক বা প্রতিশোধ নিতে হোক যেকোনো বিষয় হোক বোমা তৈরী ই ছিলো মুখ্য উদ্দেশ্য এমনটাই অনুমান পুলিশের। মূলত প্রান্তিক গরিব মানুষের মাথা গোঁজার ঠাঁই গড়ে দিতেই আবাস যোজনা প্রকল্প শুরু হয় দেশে। সব অংশের মানুষ সেই সুযোগ পাবেন এটাই আশা সরকারের থেকে। 

আবাস যোজনায় মেলেনি টাকা বিডিও অফিসে গলায় বিষ ঢাললেন মহিলা

ছবি
 আবাস যোজনায়  মেলেনি টাকা  বিডিও অফিসে  গলায় বিষ ঢাললেন  মহিলা ভারতের কণ্ঠ ব্যুরো :  আবাস যোজনার দুর্নীতির অভিযোগ ইচ্ছে ছিলো একটি বাড়ির হতদরিদ্র পরিবারের একটাই আশা। কিন্তু কৈ মিললো না তো? বার বার সরকারী অফিসে ঘুরে জুটেছিলো অপমান। শেষ পর্যন্ত অপমানে আত্মহত্যার পথ বেছে নিলেন মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর ব্লকের শুকতারা বিবি। হরিশ্চন্দ্রপুর বিডিও অফিস চত্বরেই ঘটনাটি ঘটেছে বলে খবর। তড়িঘড়ি মহিলাকে নিয়ে হাসপাতালে ছোটেন বিডিও।  মূলত প্রান্তিক গরিব মানুষের মাথা গোঁজার ঠাঁই গড়ে দিতেই আবাস যোজনা প্রকল্প শুরু হয় দেশে। সব অংশের মানুষ সেই সুযোগ পাবেন এটাই আশা সরকারের থেকে। 

ভয়াবহ আগুন কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনে

ছবি
ভয়াবহ আগুন  কাটোয়া আজিমগঞ্জ  প্যাসেঞ্জার ট্রেনে ভারতের কণ্ঠ ব্যুরো : ভয়াবহ অগ্নিকান্ড কাটোয়া স্টেশনে। আজ ভোরে পূর্ব বর্ধমানের কাটোয়া জংশনের ২ নং প্লাটফর্মে কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন দাঁড়ায়। ট্রেনের একটি বগি থেকে আচমকা লেলিহান আগুনের শিখা উঠতে দেখা যায়। দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে বলে খবর। এখনও দূর পাল্লার যাতায়াতের জন্য মানুষ প্যাসেঞ্জার ট্রেনের ওপর ভরসা করে হঠাৎ কি থেকে এই আগুন লাগলো সে নিয়ে বিস্তর জল্পনা চলছে। যদিও পূর্ব রেল সূত্রে উচ্চ পর্যায়ের তদন্ত হবে বলে জানানো হয়েছে। 

১২ জন নতুন মহাকাশচারির ক্রু পৌঁছালো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে

ছবি
১২ জন নতুন  মহাকাশচারির  ক্রু পৌঁছালো  ইন্টারন্যাশনাল  স্পেস স্টেশনে ভারতের কণ্ঠ ব্যুরো : নাসা সূত্রে খবর স্পেস এক্স ড্রাগন স্পেস ক্রাফটে চেপে আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশ্যে পাড়ি দিলেন ১২ জন মহাকাশচারির টিম। এদিন নাসা সূত্রে জানানো হয়েছে আজ দুপুর ৩:১৫ মিনিট নাগাদ কমান্ড স্টেশন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের হ্যাচের সাথে যুক্ত হবে (যাকে বিজ্ঞানের পরিভাষায় বলে স্পেস ডকিং)