প্রয়াত হলেন বিশিষ্ট আইনজীবী সিদ্ধেশ্বর বেজ

প্রয়াত হলেন 

বিশিষ্ট আইনজীবী 

সিদ্ধেশ্বর বেজ 

ভারতের কণ্ঠ ব্যুরো : অমৃত লোকের চলে গেলেন বিশিষ্ট আইনজীবী সিদ্ধেশ্বর বেজ। জেলার একজন দুঁদে আইনজীবী হিসেবে সিদ্ধেশ্বর বেজের খ্যাতি ছিলো। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭২ বছর। বৃহস্পতিবার রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন তিনি বার্ধক্য জনিত অসুখে আক্রান্ত ছিলেন।

তার মরদেহ প্রথমে চাতরায় তার বসতবাটীতে আনা হলে শেষ শ্রদ্ধা জানান বিশিষ্ট আইনজীবীরা। এদিন প্রয়াত আইনজীবীকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন চাপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুই। প্রয়াত আইনজীবী সিদ্ধেশ্বর বেজের সতীর্থ চন্দ্রনাথ ব্যানার্জী তার মরদেহে শ্রদ্ধা অর্পণ করেন। শেষ শ্রদ্ধা জানান বিশিষ্ট আইনজীবী অমিত বার, অমিত রায় প্রমুখ। তার মরদেহ আজ কোর্টে আনা হলে শেষ শ্রদ্ধা জানান অগণিত আইনজীবী রা। সেখান থেকে প্রয়াত আইনজীবীর শেষ ইচ্ছা মতো তার মরদেহ কেওড়াতলা মহাশ্মশানে নিয়ে যাওয়া হয় সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হয়। বাড়িতে তার স্ত্রী, কন্যা, পুত্র বর্তমান।



   



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জালিয়াতি করে চলছে রেস্টুরেন্ট দোকানের মালিকের অভিযোগে বাতিল জাল ট্রেড লাইসেন্স

চন্দননগর ইস্পাত সংঘে চলছে টি সি এস এ চাকরির ট্রেনিং

বৈদ্যবাটী সীতারাম বাগানে দম্পতির রক্তাক্ত দে উদ্ধার