আখের বিক্রি তে লক্ষীলাভ আখ চাষীদের

আখের বিক্রি তে লক্ষীলাভ

 আখ চাষীদের 

ভারতের কণ্ঠ ব্যুরো : (পুলক চক্রবর্তী) লক্ষ্মীপুজোর আগে আখ বিক্রি করে লক্ষ্মী লাভ চাষিদের। পাইকারি বাজারে প্রতি পিস আখের দাম এখন ৮ থেকে ১৫ টাকা পর্যন্ত। দাম ভালো পাওয়ায় খুশি পূর্ব বর্ধমানের কালনা মহকুমার আখচাষিরা। লক্ষ্মীপুজোয় আখের বিশেষ চাহিদা থাকে, সামনেই আবার ছটপুজো— ফলে বাজারে চাহিদা আরও বাড়বে বলে আশা চাষিদের। এক বিঘা জমিতে আখ চাষে খরচ হয় প্রায় ২০-৩০ হাজার টাকা, আর বিক্রির সময়ে মিলছে প্রায় এক লাখ টাকার কাছাকাছি লাভ। একই জমিতে সাথী ফসল ফলানোয় দ্বিগুণ মুনাফা পাচ্ছেন কৃষকরা।

নাদনঘাট থানার গোয়ালপাড়া রাজ্যের অন্যতম বড় আখের পাইকারি বাজার। এখান থেকে আখ যায় কলকাতা, বর্ধমান, মুর্শিদাবাদ, মালদা ছাড়াও বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ পর্যন্ত। স্থানীয় আখচাষি সাহেব আলি শেখ বলেন, এবার আখের ভালো দাম মিলছে। আরেক চাষি শেখ সের মণ্ডলের কথায়, আখ চাষে পরিশ্রম অনেক, কিন্তু লাভও তার চেয়ে বেশি। সব মিলিয়ে উৎসব মরশুমে আখ চাষেই হাসি ফুটেছে চাষিদের মুখে।






 



style="text-align: justify;">




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জালিয়াতি করে চলছে রেস্টুরেন্ট দোকানের মালিকের অভিযোগে বাতিল জাল ট্রেড লাইসেন্স

চন্দননগর ইস্পাত সংঘে চলছে টি সি এস এ চাকরির ট্রেনিং

বৈদ্যবাটী সীতারাম বাগানে দম্পতির রক্তাক্ত দে উদ্ধার