আলিপুর চিড়িয়াখানা র গাফিলতিতে দুদিনে মারা গেলো দুটি বাঘ

আলিপুর চিড়িয়াখানা র

 গাফিলতিতে 

দুদিনে মারা গেলো 

দুটি বাঘ



পুলক চক্রবর্তী : ১১ সেপ্টেম্বর - প্রথমে বিরল প্রজাতির জীব উধাও হয়েছিলো কলকাতা চিড়িয়াখানা থেকে। এখন দুদিনে দুটি বাঘ মারা গিয়ে ফের খবরের শিরোনামে সেই আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবার ও বুধবার ২ দিনে দুই বাঘিনীর মৃত্যু হয়েছে বলে খবর। জানা গিয়েছে মঙ্গলবার মৃত্যু হয় বাঘিনীর পায়েলের। পায়েল হলুদ কালো ডোরা কাটা বাঘ। পায়েলকে বাইরে থেকে আনা হয়েছিল। এখন তার বয়স হয়েছিল ১৭ বছর। অন্যদিকে আরও এক বাঘিনীর মৃত্যু হল গতকাল তার নাম রূপা।রূপার বয়স হয়েছিল ২১ বছর। রূপার জন্ম হয় এখানেই। রূপা সাদা বাঘ যা বিশ্বে অত্যন্ত বিরল। 

৩ জন পশু চিকিৎসক দের দল গঠন হয়েছে। তারা ময়নাতদন্ত করবেন ও খতিয়ে দেখবেন কি কারণে মৃত্যু। সূত্রের খবর বয়স হয়েছিল সেই বয়স জনিত কারণেই মৃত্যু। তদন্ত করে দেখছে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। পায়েলকে আনা হয় ২০১৬ সালে উড়িষ্যার নন্দন কানন থেকে।

রূপা ২০০৪ সালে জন্ম। বাবার নাম অনির্বাণ,মায়ের নাম কৃষ্ণা ভিসেরা পরীক্ষা করা হবে বলে খবর। আলিপুর চিড়িয়াখানার পশুদের যত্ন হয়না ঠিকমতো এই অভিযোগ ছিলই। এখন সেই সন্দেহ বাড়ছে বলে অভিযোগ করেছেন অনেকে।



এই রকম বিজ্ঞাপন দিতে

 যোগাযোগ করতে পারেন

 মূল্য মাত্র ৩০০ টাকা 


bannerbanner




style="text-align: justify;">

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জালিয়াতি করে চলছে রেস্টুরেন্ট দোকানের মালিকের অভিযোগে বাতিল জাল ট্রেড লাইসেন্স

চন্দননগর ইস্পাত সংঘে চলছে টি সি এস এ চাকরির ট্রেনিং

বৈদ্যবাটী সীতারাম বাগানে দম্পতির রক্তাক্ত দে উদ্ধার