কুংফু টুর্নামেন্টে কলকাতায়
কুংফু টুর্নামেন্টে কলকাতায়
ভারতের কণ্ঠ ব্যুরো : চাইনিজ মার্শাল আর্ট বহু প্রাচীন। আর শাওলিন টেম্পল বোধিধর্মের বহু আগে তৈরি হয়ে গেছিল, সেটাও এক ভারতীয় বৌদ্ধ সন্ন্যাসীর জন্য, যার নাম বুদ্ধভদ্র। এই বুদ্ধভদ্রের দুজন শিষ্য যারা প্রথম জীবনে সৈনিক ছিল তারাই শাওলিন টেম্পলে মার্শাল আর্ট চর্চা প্রথম শুরু করে। বোধিধর্ম এরও অন্তত একশো বছর পরে চীনে গেছিলেন। সেই ঐতিহ্য কে ধরে রাখতে বদ্ধপরিকর পশ্চিমবঙ্গ শাওলিন কুংফু ও উশু অ্যাসোসিয়েশন। সম্প্রতি সংগঠনের উদ্যোগে ঢাকুরিয়ার সিএলটি অবন মহল হল এ আয়োজিত হল ১২তম রাজ্য কুংফু (sanshou) চ্যাম্পিয়নশিপ। রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় দুশোর কাছাকাছি ছেলেমেয়ে এই প্রতিযোগিতায় বয়সভিত্তিক বিভাগগুলিতে অংশগ্রহণ করেন। অ্যাসোসিয়েশনের প্রধান প্রশিক্ষক গ্র্যান্ডমাস্টার রূপম রায় বলেন যে কুংফু শুধু আত্মরক্ষাই নয় ছেলেমেয়েদের সামগ্রিক জীবনবোধের উন্নতি ঘটাতে এবং জীবন সংগ্রামে শারিরীক ও মানসিক উন্নতিরও সহায়ক হতে পারে। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে প্রথম দ্বিতীয় তৃতীয় স্হানাধিকারীদের যথাক্রমে স্বর্ণ, রৌপ্য এবং ব্রোঞ্জ পদক প্রদান করা হয়।
এই রকম বিজ্ঞাপন দিতে
যোগাযোগ করতে পারেন
মূল্য মাত্র ৩০০ টাকা


style="text-align: justify;">




মন্তব্যসমূহ