ইসরায়েলি বিমান হানায় প্রাণ হারালেন আল জাজিরার সাংবাদিক

ইসরায়েলি বিমান হানায় 

প্রাণ হারালেন 

আল জাজিরার সাংবাদিক

সন্ত্রাসবাদী হিসেবে দাগিয়ে

 মুখ রক্ষার চেষ্টা ইসরায়েলের



ভারতের কণ্ঠ ব্যুরো: কর্তব্যে অবিচল থেকে যুদ্ধে প্রাণ বিসর্জন দিলেন আল জাজিরার সাংবাদিক আনাস আল শরীফ। ইসরায়েলি বিমান হানায় তিনি মারা গেছেন বলে খবর। মৃত্যুর কিছুক্ষন আগে তিনি এক্স হ্যান্ডেলে ইসরায়েলি হানার ভয়াবহতার ভিডিও পোষ্ট করেছিলেন বলে খবর। আল জাজিরা সূত্রে জানা গিয়েছে। আল শরীফের বয়স ছিলো ২৮ বছর জীবনের অনেক কিছুই দেখা বাকি ছিলো। ইসরায়েলি মিলিটারি অবশ্য সাংবাদিক আল শরীফ কে হামাস জঙ্গী বলে দাগিয়ে দিয়েছে বলে খবর। আনাস আল শরীফ আল জাজিরা আরব চ্যানেলের গাঁজা র সাংবাদিক ছিলেন। আল আকশা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ থেকে ভালো নম্বর নিয়ে সাংবাদিকতায় স্নাতক হন। কর্তব্যনিষ্ঠার জন্য সব থেকে কম বয়সী সাংবাদিক হিসেবে বেস্ট ইয়ং জার্নালিস্ট অ্যাওয়ার্ড পেয়েছিলেন। সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় ছিলেন। আল জাজিরা এই নারকীয় হত্যাকান্ডের তীব্র ধিক্কার জানিয়েছে। ও সাংবাদিকদের বেছে বেছে খুন করা আন্তর্জাতিক আইনের পরিপন্থী হিসেবে বর্ণনা করেছে। সি পি জে (Committee to Protect Journalists) রিজিওনাল ডায়রেক্টর সারা কুদাহ ইসরায়েলি সেনার দ্বারা কর্তব্যরত সাংবাদিকদের হত্যার ঘটনার তীব্র নিন্দা করেছে। ভারতের কণ্ঠ ব্যুরো র পক্ষ থেকেও এই নক্কারজনক হত্যাকান্ডের তীব্র বিরোধিতা করছি আমরা। আমরা চাইছি গাজা ভুখন্ডে কর্তব্যরত সমস্ত সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করা হোক।  

class="separator" style="clear: both; text-align: center;">

এরকম বিজ্ঞাপন দিতে ইচ্ছুক হলে

 আমার সঙ্গে যোগাযোগ করুন

 খরচ মাত্র ৩০০ টাকা।

bannerbanner




style="text-align: justify;">

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জালিয়াতি করে চলছে রেস্টুরেন্ট দোকানের মালিকের অভিযোগে বাতিল জাল ট্রেড লাইসেন্স

চন্দননগর ইস্পাত সংঘে চলছে টি সি এস এ চাকরির ট্রেনিং

বৈদ্যবাটী সীতারাম বাগানে দম্পতির রক্তাক্ত দে উদ্ধার