কর্মচারী দের হক পাওনা মানতে নারাজ রাজ্য
আজ ও ডি এ মামলার
শুনানী সুপ্রিম কোর্টে
কর্মচারী দের হক পাওনা
মানতে নারাজ রাজ্য
ভারতের কণ্ঠ ব্যুরো: সোমবারের পর মঙ্গলবার মহার্ঘ ভাতা নিয়ে শুনানী শুরু হল সুপ্রীম কোর্টে। সোমবার সুপ্রীম কোর্ট জানিয়েছিলো ২৫% মহার্ঘভাতা এখনো কেন দেওয়া হয়নি। মহার্ঘভাতা সরকারী কর্মচারী দের আইন সিদ্ধ সাংবিধানিক অধিকার বলে দাবী করেন সরকারী কর্মচারী দের আইনজীবী। যা নস্যাৎ করে সরকারী কর্মচারী দের আইনজীবী বলেন কেন্দ্রীয় হারে ডি এ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে দিতে হবে এমনটা কোথাও লেখা নেই। রাজ্য সরকারী পেনশনার অলোকেশ ভট্টাচার্য জানান, "এখনো মামলার তথ্য পাইনি। কালকের পর আজকে শুনানী ছিলো জানি। বকেয়া ডি এ না দেবার জন্য অনেকরকম বাহানা করছে রাজ্যসরকার। তবে লড়াই কিন্তু সাংঘাতিক। এই মামলায় যদি পশ্চিমবঙ্গের সরকারী কর্মচারীরা হেরে যায় তাহলে সারা ভারতে সরকারী কর্মচারীরা প্রভাবিত হবে। সেখানে পিছিয়ে আসার কোন রাস্তা নেই আমাদের লড়াই চলবে। সরকার তার টাকা নেই বলছে দুর্গাপূজায় ক্লাব কে লক্ষ লক্ষ টাকা বিলোচ্ছে। এরকম দ্বিচারিতা কিভাবে চলতে পারে? সরকারী কর্মচারী যারা জীবনের সিংহভাগ ব্যায় করলেন কর্মচারী হিসেবে তাদের অধিকার কেন স্বীকার করবে না রাজ্য সরকার। রোপা ২০০৯ তো সাংবিধানিক আইনের পরিপন্থী নয়। ভারতের সংবিধান কর্মচারী দের ন্যায্য অধিকার স্বীকার করেছে।"
justify;">

মন্তব্যসমূহ