স্বেচ্ছাসেবী সংগঠনের রক্তদান শিবির চন্দননগরে
স্বেচ্ছাসেবী সংগঠনের রক্তদান
শিবির চন্দননগরে
ভারতের কণ্ঠ ব্যুরো: চন্দননগর ইস্পাত সংঘ এবং বইমেলা বান্ধব সমিতি উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল ৩৬ তম স্বেচ্ছায় রক্তদান ও বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির। মোট রক্তদাতা ৫৪ জন তাদের মধ্যে ৩৫ জন পুরুষ এবং ১৯ জন মহিলা। এর পাশাপাশি বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির হয়। স্বাস্থ্য পরীক্ষা করান ২৬ জন তারমধ্যে ব্লাড সুগার পরীক্ষা করান ১৫ জন। মহা সমারহে দুটি শিবিরে সহনাগরিক বৃন্দের উপস্থিতি উল্লেখযোগ্য। অনুষ্ঠানে অথিতি উপস্থিত ছিলেন চন্দননগরের মেয়র শ্রী রাম চক্রবর্তী প্রমুখ। সংঘ সম্পাদক শিবশঙ্কর ঢালী, জগদীশ শর্মা,সবাই কে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়।


মন্তব্যসমূহ