দাঁতে করে কেটে গোখরো সাপ মারলো দুই বছরের শিশু
দাঁতে করে কেটে
গোখরো সাপ মারলো
দুই বছরের শিশু
ভারতের কণ্ঠ ব্যুরো: সাপের কামড়ে শিশুর মৃত্যু শুনেছেন। শিশুর কামড়ে সাপের মৃত্যু শুনেছেন কি? হ্যাঁ বাস্তবে হয়েছে। রবিবার বিহারের বেতিয়া জেলায় এই ঘটনাটি ঘটেছে। ২ বছরের শিশু র নাম গোবিন্দ কুমার। বাড়ির উঠোনে খেলার সময় একটি দুই ফুটের গোখরো সাপ কে খপ করে ধরে ফেলে শিশুটি। কামড়ে সাপ টিকে দুই টুকরো করে দেয়। সাপটি মরে গেলেও শিশুটি সুস্থ রয়েছে। আশ্চর্য বালকের কীর্তিতে তাজ্জব গোটা দেশ। বাংলায় প্রবাদ আছে রাখে গোবিন্দ তো মারে কে কিন্তু এ তো সাক্ষাৎ গোবিন্দ লীলা।
style="text-align: justify;">


মন্তব্যসমূহ