শাসক নেতার খুন কোন্নগরে

শাসক নেতার খুন কোন্নগরে



ভারতের কণ্ঠ ব্যুরো: কোন্নগরে নির্মম ভাবে খুন হলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। শাসক দলের গোষ্ঠী দন্দ্ব নাকি ব্যবসায়িক বিরোধ স্পষ্ট নয় এমনটাই মত স্থানীয়দের। মৃতের নাম পিন্টু চক্রবর্তী কোন্নগরে ইন্ডিয়ান অয়েলের গ্যাসের ডিলার ছিলেন। কানাইপুর পঞ্চায়েতের নির্বাচিত সদস্য ছিলেন। বুধবার সন্ধ্যাবেলা গ্যাস গোডাউন থেকে বাইকে বসার পরে পেছন থেকে একজন আততায়ী পেছন থেকে গলায় কোপ মারে। পরে আবার কোপ মারার সময় আটকাতে গিয়ে ধারালো অস্ত্র লেগে কব্জি থেকে হাত আলাদা হয়ে যায়। তারপর আততায়ী মাথায় কোপ মারে। সন্ধ্যেবেলা এই ভয়াবহ খুন দেখেও আটকানোর চেষ্টা করেনি কেউ। পরে তাকে পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই তিনি মারা যান। পিন্টু চক্রবর্তীর এক প্রতিবেশী জানান এমনি ভালো মানুষ ছিলেন কারোর সাথে কোন বিবাদ ছিলো না। তবে খুব দ্রুত অত্যন্ত ধনী হয়ে গিয়েছিলেন। যেটা অনেকের পছন্দ ছিলোনা হয়ত। এই কারণে খুন কিনা বলা সম্ভব নয়।

class="separator" style="clear: both; text-align: center;">style="text-align: justify;">
style="text-align: justify;">
 
bannerbanner




style="text-align: justify;">


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জালিয়াতি করে চলছে রেস্টুরেন্ট দোকানের মালিকের অভিযোগে বাতিল জাল ট্রেড লাইসেন্স

চন্দননগর ইস্পাত সংঘে চলছে টি সি এস এ চাকরির ট্রেনিং

বৈদ্যবাটী সীতারাম বাগানে দম্পতির রক্তাক্ত দে উদ্ধার