কলকাতা প্রেস ক্লাবের জন্মদিনে ফুটবল তারকাদের চাঁদের হাট

 কলকাতা প্রেস ক্লাবের 

জন্মদিনে ফুটবল তারকাদের 

চাঁদের হাট 




পুলক চক্রবর্তী, ২২জুলাই, মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবের ৮১তম প্রতিষ্ঠা দিবসে অতীত দিনের ময়দান কাঁপানো দিকপাল ফুটবলারদের সমাবেশ ছিলো চোখে পরার মতো। মানস ভট্টাচার্য, বিদেশ বসু অলোক দাস, সুমিত মুখার্জী, কবির বসু, অমিত ভদ্র, কৃষ্ণেন্দু রায়, জগদীশ ঘোষ, নাজিমুল হক, অমিত দাস, দেবাশীষ পাল চৌধুরী, প্রশান্ত চক্রবর্তী। ৭০এর দশকে কলকাতা ময়দান তথা ভারতের সবচেয়ে নাম করা ক্লাব --ইস্টবেঙ্গল, মোহনবাগান, এ অংশ গ্রহণ কারী সব খেলোয়াড়। স্বাগত ভাষণে প্রেস ক্লাবের সম্পাদক কিংসুক প্রামানিক বলেন এশিয়ার অন্যতম এই প্রাচীন প্রেস ক্লাব বিভিন্ন সমাজ সেবায় নিয়োজিত। তিনি প্রেস ক্লাবের ঐতিহ্য ও গুরুত্ব সম্পর্কে বিস্তারিত বলেন। প্রধান অথিতির ভাষণে প্রখ্যাত খেলোয়াড় মানস ভট্টাচার্য বলেন আজকের এই দিনে বিদ্যাসাগর নামাঙ্কিত পুরস্কার অতন্ত্য যেখানে বাঙালি মনীষীদের অবজ্ঞা ও হেয় করা হচ্ছে। প্রসংগত উল্লেখ মিশন বিদ্যাসাগর ও কলকাতা প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানে মিশন বিদ্যাসাগর এর পক্ষ থেকে অতীত দিনের ফুটবল খেলোয়াড় দের "বর্ণ পরিচয় "পুরস্কার প্রদান করা হয়।সকালে প্রেস ক্লাবে জাতীয় পতাকা ও ক্লাব পতাকা উত্তোলন করা হয়। এরপর মোহনবাগান মাঠে প্রাক্তন ভারতীয় ফুটবল একাদশ ও প্রেস ক্লাব একাদশ এক প্রীতি ম্যাচ খেলা হয়। বিকেলে সান্ধ্য অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন স্বপন দত্ত বাউল। এছাড়া কবিতা, গান, আলোচনা হয়।এদিন উপস্থিত ছিলেন বিপ্লবী পরিবারের কৌশিক দত্ত গুপ্ত,সুবীর কুন্ডু, মিঠু চক্রবর্তী, প্রবীণ বিপ্লবী হরেন বাগচী বিশ্বাস প্রমুখ মাল্য দান করে বিদ্যাসাগর, রবীন্দ্র নাথ, বিবেকানন্দ ও নেতাজি র মূর্তিতে। সমগ্র অনুষ্ঠান টি পরিচালনা করেন বিদ্যাসাগর এর নিকট আত্মীয় অমিতাভ বন্দোপাধ্যায়।

style="text-align: justify;">
bannerbanner



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জালিয়াতি করে চলছে রেস্টুরেন্ট দোকানের মালিকের অভিযোগে বাতিল জাল ট্রেড লাইসেন্স

চন্দননগর ইস্পাত সংঘে চলছে টি সি এস এ চাকরির ট্রেনিং

বৈদ্যবাটী সীতারাম বাগানে দম্পতির রক্তাক্ত দে উদ্ধার