আন্টার্টিকায় রাশিয়া পেলো বিপুল খনিজ তেলের সন্ধান যা নিয়ে ক্রমশ বাড়ছে রুশ মার্কিন দ্বৈরথ
আন্টার্টিকায় রাশিয়া পেলো
বিপুল খনিজ তেলের সন্ধান
যা নিয়ে ক্রমশ বাড়ছে
রুশ মার্কিন দ্বৈরথ
ভারতের কণ্ঠ ব্যুরো: আন্টার্টিক মহাদেশে বিপুল তেলের ভান্ডার খুঁজে পেয়েছে রাশিয়া। ব্রিটিশ আন্টার্টিক রিজিয়নে এই বিপুল তেলের ভান্ডার পাওয়া গেছে বলে খবর। আনুমানিক ৫১১ বিলিয়ন ব্যারেলের খনিজ তেল এখানে সঞ্চিত রয়েছে বলে জানা গিয়েছে। রুশেগো রাশিয়ার সরকারী জিওলজিক্যাল রিসার্চ কোম্পানি ওয়াডেল সী এলাকায় খোঁজ চালিয়ে এই আবিষ্কার করেছে বলে খবর। ১৯৫৯ সালের আন্টার্টিক ট্রিটি অনুযায়ী আন্টার্টিক রিজিয়নে কোনো রকম সামরিক বা বাণিজ্যিক কর্মকান্ড চালানো যাবেনা। বিশ্ব অর্থনীতি তে মার্কিন বন্ধু সৌদি আরবের আধিপত্য কমতে চলেছে। এর মধ্যে রাশিয়ার আবিষ্কার করা অয়েল রিজার্ভ বিশ্বের অর্থনৈতিক ভরকেন্দ্রে দুই অক্ষ তৈরী করতে পারে। যা বোঝা যাচ্ছে ট্রাম্প নিয়ন্ত্রিত আমেরিকা ও পুতিন নিয়ন্ত্রিত রাশিয়ার মধ্যে সেই সাবেক সোভিয়েত মার্কিন ঠান্ডা লড়াই এর মতো ব্যবধান যেভাবে তৈরী হচ্ছে বিশ্বে আগামী দিনে এই দুই শিবিরের জন্য যুদ্ধ পরিস্থিতি বাড়বে।
style="text-align: justify;">


মন্তব্যসমূহ