সামাজিক সংগঠনের রক্তদান শিবির কোন্নগরে

সামাজিক সংগঠনের রক্তদান

 শিবির কোন্নগরে





ভারতের কণ্ঠ ব্যুরো: রবিবার,হুগলী জেলার কোন্নগরের ১০৬/সি,ইন্দিরা গান্ধী সরণী(ক্রাইপাররোড),সাধুর গলি সংলগ্ন রামেন্দ্র পাঠাগার ভবনে কোন্নগর ভলান্টারী ব্লাড ডোনার্স এ্যাসোসিয়েশন আয়োজিত ৩য় বার্ষিক রক্তদান শিবির অনুষ্ঠিত হ'ল। বি.সি.রায় হসপিটালের ব্লাড ব্যাঙ্কের পক্ষ হতে মোট ৪০জনের রক্ত সংগ্রহ করা হয়। অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে বৈদ্যবাটীর মধুশান্তা প্রাচ্য প্রতিষ্ঠানমে'র প্রতিষ্ঠাতা-সম্পাদক তথা বরাহনগরের শ্রী সীতারাম বৈদিক মহাবিদ্যালয়ের স্মৃতিশাস্ত্রের অধ্যাপক পণ্ডিত বিদ্যুৎ বরণ বন্দ্যোপাধ্যায় শিবিরে উপস্থিত হয়ে সংগঠনের কার্য্যকলাপের ভূয়সী প্রশংসা করেন। এ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা-সম্পাদক অভিজিৎ বিশ্বাস জানান,এলাকার বাসিন্দাদের রক্তদান সম্পর্কে উৎসাহিত করার জন্য রক্তদান শিবির ছাড়াও বিশিষ্ট ব্যক্তিদের সহযোগিতায় অন্যান্য কর্ম্মসূচীর আয়োজন করা হয়ে থাকে।

https://bulletinsituatedelectronics.com/kdkucushk?key=809494c14ce58865099940d497ceb56b

style="text-align: justify;">
bannerbanner

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জালিয়াতি করে চলছে রেস্টুরেন্ট দোকানের মালিকের অভিযোগে বাতিল জাল ট্রেড লাইসেন্স

চন্দননগর ইস্পাত সংঘে চলছে টি সি এস এ চাকরির ট্রেনিং

বৈদ্যবাটী সীতারাম বাগানে দম্পতির রক্তাক্ত দে উদ্ধার