ভয়াবহ প্লেন দুর্ঘটনা রাশিয়ায়
ভয়াবহ প্লেন দুর্ঘটনা রাশিয়ায়
ভারতের কণ্ঠ ব্যুরো- রাশিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা। বৃহস্পতিবার সোভিয়েত জমানার এ এন ২৪ বিমান ভেঙে পড়লো রাশিয়ার পূর্বাঞ্চলে। ৫০ জন মানুষ যারা প্লেনটিতে চড়েছিলেন তাদের সকলের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। পুরো প্লেনটি আগুনের গোলায় পরিণত হয়ে ভস্মিভূত। কি কারণে দুর্ঘটনা তা পরিষ্কার নয়। ব্ল্যাগোভস্টক থেকে চীন ঘেঁষা আমুর এলাকায় এই প্লেন পরিষেবা চালু আছে। কোন যান্ত্রিক ত্রুটির কারনে দুর্ঘটনা হয়েছে বলে অমুমান। এয়ার ট্র্যাফিক কন্ট্রোল সূত্রে জানা গিয়েছে প্লেনটি হঠাৎ রেডার স্ক্রিন থেকে গায়েব হয়ে যায়।
style="text-align: justify;">


মন্তব্যসমূহ