শুরু হল শ্রাবন মাসে তারকেশ্বর মন্দির যাবার জল যাত্রা

শুরু হল শ্রাবন মাসে

 তারকেশ্বর মন্দির যাবার

 জল যাত্রা

https://bulletinsituatedelectronics.com/kdkucushk?key=809494c14ce58865099940d497ceb56b https://bulletinsituatedelectronics.com/mdjitig3?key=8b517f38b443e7fd7259478518fd9e2a https://bulletinsituatedelectronics.com/mdjitig3?key=8b517f38b443e7fd7259478518fd9e2a

ভারতের কণ্ঠ ব্যুরো: শ্রাবনের ঐতিহ্য মেনে রবিবার থেকে শুরু হল তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে জলযাত্রা। 

কথিত আছে সমুদ্র মন্থন কালে মহাদেব হলাহল বিষ পান করে নীলকণ্ঠ হয়েছিলেন এই শ্রাবণে। সেই মুহুর্ত কে স্মরণ করে পূন্য অর্জনের জন্য দেশ জুড়ে শিব মন্দির ও জ্যোতির্লিঙ্গ মন্দিরে ভক্তরা জল অর্পণ করেন।


প্রতিবছরের মতো বৈদ্যবাটির শেওড়াফুলির বিস্তীর্ণ গঙ্গাপাড়ের ঘাট থেকে জল সংগ্রহ করে পায়ে হেঁটে ভক্তবৃন্দ তারকেশ্বর উদ্দেশ্যে রওনা হন। এবারেও কয়েক লক্ষাধিক মানুষের আসার সম্ভাবনা রয়েছে বলে অনুমান। ভীড় নিয়ন্ত্রণ করতে ছাতুগঞ্জ থেকে বৈদ্যবাটী গেট পর্যন্ত অনেকগুলি চেক পয়েন্ট কোলাপসিবল গেট করা হয়েছে। যদিও স্থানীয় বাসিন্দাদের বক্তব্য এগুলি বাগাড়ম্বর ছাড়া কিছু না। বরং পুলিশের অতি সক্রিয়তায় ভীড় নিয়ন্ত্রণে সমস্যা যেমন হচ্ছে। তেমনি সমস্যায় পড়ছেন বৈদ্যবাটী পৌরসভারে ৫,৬, ১২, ১৬ নং ওয়ার্ডের মানুষ। 

স্থানীয় বাসিন্দা বিদ্যুৎবরণ বন্দ্যোপাধ্যায় বলেন শোনা যায় চৈতন্যদেব আজ থেকে চারশো বছর আগে আনুমানিক বাংলার শাসক হুসেন শাহের আমলে। বৈদ্যবাটির নিমাই তীর্থ ঘাট থেকে জল নিয়ে তারকেশ্বর গ্রামে যাত্রা শুরু করেছিলেন। সেই রেশ ধরে জল যাত্রা শুরু। প্রজন্মের পর প্রজন্ম ধরে আমরা এগুলি দেখে আসছি। এর থেকেও বেশি ভীড় হত আগে তাও সাইকেল চালানো যেতো এখন যায়না। অসুবিধে হয় কেউ অসুস্থ হলে সেক্ষেত্রে তাকে হাসপাতালে নিয়ে যেতে সমস্যা হয়। শুনেছিলাম মাননীয় বিধায়ক, জেলা শাসক গঙ্গার পাড় ধরে রাস্তা করার ব্যাপারে উদ্যোগ নিচ্ছেন সাধু উদ্যোগ। তার চেয়েও ভালো হত সোজা নিমাই তীর্থ ঘাট থেকে দিল্লী রোড পর্যন্ত কোন সেতু গড়া গেলে। সেতু হলে জোড়া অশ্বথ্বতলা থেকে ছাতুগঞ্জ পর্যন্ত রাস্তায় মানুষের ভীড় অনেকটাই কমে যাবে। আসলে সরকার পরিকল্পনা করে মানুষের সঙ্গে কথা না বলে। স্থানীয় মানুষের সঙ্গে কথা বললে এই সমস্যা হয়না।

style="text-align: justify;">
bannerbanner



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জালিয়াতি করে চলছে রেস্টুরেন্ট দোকানের মালিকের অভিযোগে বাতিল জাল ট্রেড লাইসেন্স

চন্দননগর ইস্পাত সংঘে চলছে টি সি এস এ চাকরির ট্রেনিং

বৈদ্যবাটী সীতারাম বাগানে দম্পতির রক্তাক্ত দে উদ্ধার