মধ্যপ্রদেশে ট্রাফিক জ্যাম কেড়ে নিলো তিনজনের প্রাণ

মধ্যপ্রদেশে ট্রাফিক জ্যাম

 কেড়ে নিলো তিনজনের প্রাণ




ভারতের কণ্ঠ ব্যুরো: মধ্যপ্রদেশে জাতীয় সড়কে যানজট কেড়ে নিলো তিনজন তরতাজা প্রাণ। আগ্রা-মুম্বাই জাতীয় সড়কে কাজ চলার জন্য ৪০ ঘন্টার জ্যাম লেগে যায়। যার জন্য আটকা পড়েছিলেন বহু মানুষ। এই যান জটে অসুস্থ হয়ে মারা গেছেন ৬২ বছর বয়সী ইন্দোরের কমল পাঞ্চাল, ৫৫ বছর বয়সী সুজালপুর নিবাসী বলরাম প্যাটেল, ৩২ বছর বয়সী সন্দীপ প্যাটেল। জামের জন্য প্রয়োজনীয় চিকিৎসার সুযোগ টুকু পাননি কেউ। মধ্যপ্রদেশ হাইকোর্ট কেন্দ্রীয় সরকার ও ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার বিরুদ্ধে নোটিশ জারি করেছে। যদিও ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া অবিবেচক মন্তব্য করে কোর্টে জানিয়েছে লোকে এতো তাড়াতাড়ি বাড়ি থেকে বেরোলে জ্যাম তো লাগবেই। এই অবিবেচক মন্তব্যের সমালোচনা হচ্ছে দেশজুড়ে।

bannerbanner

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জালিয়াতি করে চলছে রেস্টুরেন্ট দোকানের মালিকের অভিযোগে বাতিল জাল ট্রেড লাইসেন্স

চন্দননগর ইস্পাত সংঘে চলছে টি সি এস এ চাকরির ট্রেনিং

বৈদ্যবাটী সীতারাম বাগানে দম্পতির রক্তাক্ত দে উদ্ধার