৫০ কেজি গাঁজা উদ্ধার দক্ষিণেশ্বর থানার পুলিশের

৫০ কেজি গাঁজা উদ্ধার 

দক্ষিণেশ্বর থানার পুলিশের




পুলক চক্রবর্তী, ১৬জুলাই ,গোপন সূত্রের খবর পেয়ে আজ বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের পাশে মেট্রো রেল পার্কিংয়ের কাছে তল্লাশি অভিযান চালিয়ে প্রায় পঞ্চাশ কেজি গাজা উদ্ধার করলো। 

ইতিমধ্যেই বিপুল পরিমাণ গাজার বস্তা সহ চারজনকে জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মেলার সন্দেহজনক চার অভিযুক্তকে আটক করেছে পুলিশ। 

কোচবিহার জেলার শিখরপুর এলাকার বছর ২৩ এর বাসিন্দা সুমন বর্মন, কোতোয়ালিস্ট এর বছর ২০ এর যুবক পার্থদেব শর্মা, কোচবিহার এর বছর তিরিশের যুবক মিঠুন রায় এবং বছর তেইশের যুবক দিব্যজ্যোতি আইচ। এই চারজনকে আটক করেছে পুলিশ। তারা প্রত্যেকেই কোচবিহারের বাসিন্দা। এই গাঁজা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এদের সাথে আরো কারা কারা জড়িত। শুধু তাই নয় কোথা থেকে এটা নিয়ে আসছে কতদিন ধরে এই কাজ চলছে এই সমস্ত বিষয়ে তথ্য জানার জন্য ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করছে দক্ষিণেশ্বর থানার পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রুজু করেছে পুলিশ । আজ তাদের ব্যারাকপুর আদালতে পেশ করা হয়েছে।

style="text-align: justify;">
bannerbanner



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জালিয়াতি করে চলছে রেস্টুরেন্ট দোকানের মালিকের অভিযোগে বাতিল জাল ট্রেড লাইসেন্স

চন্দননগর ইস্পাত সংঘে চলছে টি সি এস এ চাকরির ট্রেনিং

বৈদ্যবাটী সীতারাম বাগানে দম্পতির রক্তাক্ত দে উদ্ধার