দীঘা যাওয়ার পথে লরি এবং গাড়ির ধাক্কায় নিহত ৪

দীঘা যাওয়ার পথে লরি এবং 

গাড়ির ধাক্কায় নিহত ৪ 

https://bulletinsituatedelectronics.com/tvzg5b0q?key=6ea92804f168980a847dec7503ea5d65 https://bulletinsituatedelectronics.com/mdjitig3?key=8b517f38b443e7fd7259478518fd9e2a

পুলক চক্রবর্তী, ১২জুলাই:- শনিবার,দিঘা যাওয়ার পথে অঘটন। লরি ও স্করপিওর মুখোমুখি ধাক্কায় প্রাণ গেল ৪ জনের। ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী পশ্চিম মেদিনীপুরের বেলদার ৬০ নম্বর জাতীয় সড়কের রানি সরাই। মৃতরা প্রত‍্যেকে এই স্করপিও গাড়িতে ছিলেন বলেই জানা গেছে। সকাল ৬ টায় আসানসোল থেকে খড়গপুর হয়ে দিঘা যাচ্ছিল ওই গাড়িটি। ছিলেন মোট ৪জন আরোহী। বেলদার ৬০ নম্বর জাতীয় সড়কের রানি সরাইয়ের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। উল্টো দিকের লেনে ঢুকে পড়েন গাড়িটি। সেই সময় উল্টো দিক থেকে আসছিল একটি লরি। কিছু বুঝে ওঠার আগে গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে লরিটির। ধাক্কার অভিঘাতে একেবারে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ভিতরে থাকা ৪ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। গ‍্যাস কাটার দিয়ে গাড়ি কেটে দেহ উদ্ধার করা হয়। দেহগুলি খড়গপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। দুর্ঘটনাগ্রস্থ লরি ও স্করপিওটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। তবে লরি চালকের খোঁজ পাওয়া যায়নি। তদন্ত চলছে।


style="text-align: justify;">
bannerbanner

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জালিয়াতি করে চলছে রেস্টুরেন্ট দোকানের মালিকের অভিযোগে বাতিল জাল ট্রেড লাইসেন্স

চন্দননগর ইস্পাত সংঘে চলছে টি সি এস এ চাকরির ট্রেনিং

বৈদ্যবাটী সীতারাম বাগানে দম্পতির রক্তাক্ত দে উদ্ধার