হিমাচলের কুলুতে মেঘ ভাঙ্গা বৃষ্টি নিখোঁজ ৩
হিমাচলের কুলুতে
মেঘ ভাঙ্গা বৃষ্টি
নিখোঁজ ৩
ভারতের কণ্ঠ ব্যুরো: হিমাচলের কুলু তে মেঘভাঙা বৃষ্টিতে নিখোঁজ তিনজন। আচমকা এই মেঘভাঙা বৃষ্টিতে বহু বাড়ি ও স্কুলের, সংযোগকারী রাস্তা, ব্রিজ ইত্যাদির ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। মেঘ ভাঙ্গা বৃষ্টির খবর মিলেছে হিমাচলের কুলু জেলার জিভা নাল্লা, রেহলা বিহাল, সাইঞ্জ, গাদসা এলাকার শিলাগড়ে। রেহলা বিহাল এলাকায় বাড়ি শুদ্ধু মানুষ ভেসে গিয়েছে বৃষ্টির তোড়ে বলে জানা গিয়েছে। এখনো তিনজন নিখোঁজ তবে সংখ্যাটি আরও বাড়তে পারে।

মন্তব্যসমূহ