সর্বগ্রাসী হিংসা কি নিষ্পাপ শিশুদের ও ছাড়বে না?

সর্বগ্রাসী হিংসা কি নিষ্পাপ

 শিশুদের ও ছাড়বে না?


সম্পাদকীয়



https://bulletinsituatedelectronics.com/mdjitig3?key=8b517f38b443e7fd7259478518fd9e2a 

https://bulletinsituatedelectronics.com/mdjitig3?key=8b517f38b443e7fd7259478518fd9e2a

ভারতের কণ্ঠ ব্যুরো: লোকায়ত বিশ্বাসে আছে শ্রীকৃষ্ণের বাবা বসুদেবের ছয় সন্তান কে পাথরে আছাড় মেরে মেরেছিলেন কংস। প্রতিবছর জন্মাষ্টমী আসে পাঁচালি পড়তে পড়তে প্রত্যেক মা নিজের সন্তানের ওপর চোখ বুলিয়ে নেন। এক অত্যাচারী রাজার নরমেধের ভয়াবহতা স্মরণ করে। 

দুটো ঘটনা আজ প্রমান করে দিলো এখনো কংস রা বিদ্যমান সমাজে। নামে ধর্ম খোঁজেন তো একটু মাথা খাটিয়ে তামান্না খাতুনের কি দোষ ছিলো? মায়ের সঙ্গে বাচ্চা টি ফিরছিলো তার বুকে পেটো যারা মারে তারা কি অমানুষ নয়? কিকরে পারে একটা বাচ্চা বুকে বোম মারতে? একটা শিশুর সঙ্গে হিংস্রতা কে কি রাজনীতি বলে? তামান্না র মা যখন সাংবাদিক দের বলছিলো তামান্না আমার অনেক মনোকামনার ফল অনেক বার সন্তান মৃত্যুর পর ওকে পেয়েছিলাম রাখতে পারলাম না। তখন রাজ্য জুড়ে হাজার হাজার অভিভাবক দের বুক কেঁপে উঠেছিল। ফুটফুটে বাচ্চাটির মাংস রক্ত ছিটিয়ে ছিলো ঘটনাস্থলে। যে কারোর শত্রু ছিলোনা। যার বোধের মধ্যে রাজনীতি কখনো আসেনি। একটা ১২-১৩ বছরের বাচ্চাকে মেরে কোন গণতন্ত্র প্রতিষ্ঠা হবে? যারা বোমা মেরেছে তাদের বাড়িতেও তো বাচ্চা আছে। একবারেও কি ১২-১৩ বছরের বাচ্চা মেয়েটিকে দেখে দয়া হলনা? 

আমি স্তম্ভীত ও শিহরিত তাহলে কি পশ্চিমবঙ্গে মানবিকতার মৃত্যু হয়েছে? তারপরের ঘটনা প্রমান করলো শুধু পশ্চিমবঙ্গ নয় সারা পৃথিবীতে মানবিকতার দয়া করুনার মৃত্যু হয়েছে। মস্কো এয়ারপোর্টে একজন ইরানি মহিলার দুই বছরের বালক কে নিয়ে নেমেছিলেন ইরানে সন্তানের নিরাপত্তা নিয়ে চিন্তায় ছিলেন। মস্কোতে নেমে নিরাপদ বোধ করেছিলেন। বাচ্চাটির জন্য এয়ারপোর্টে একটি ট্রলি খুঁজছিলেন। সেইসময় ব্লাদিমির ভিতকভ নামক একজন মধ্য বয়সী লোক বাচ্চাটিকে সজোরে আছাড় মারেন এয়ারপোর্টের ফ্লোরে। দুই বছরের বাচ্চাটি গুরুতর ভাবে আহত। তার মাথার খুলি তে ও স্পাইনাল কর্ডে গুরুতর আঘাত রয়েছে। দুই বছরের শিশুটি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মস্কো র হাসপাতালে। ব্লাদিমির এতো বড় জঘন্য ঘটনা ঘটানোর পর চোখে সানগ্লাস পরে মস্কো এয়ারপোর্টে আজব কান্ডকারখানা করতে থাকে। ভাবখানা এমন যে ইরানের শিশু টিকে মেরে সে কোন যুদ্ধ জয় করেছে। সমস্যাটা কি জানেন? ঘৃণা মানুষকে শয়তান ও অসুরে পরিণত করে হিংসা ও বিদ্বেষ তার চোখ কে নষ্ট করে দেয়। লোকে ভুলে যায় শিশুর কোন রাজনীতি হয়না ধর্ম হয়না, দেশ বা কোন জাতির হিংসার উর্ধে শিশু।

banner

banner

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জালিয়াতি করে চলছে রেস্টুরেন্ট দোকানের মালিকের অভিযোগে বাতিল জাল ট্রেড লাইসেন্স

চন্দননগর ইস্পাত সংঘে চলছে টি সি এস এ চাকরির ট্রেনিং

বৈদ্যবাটী সীতারাম বাগানে দম্পতির রক্তাক্ত দে উদ্ধার